
বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের চলমান কার্যক্রম ও ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৭ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ওয়াকফ প্রশাসক দেশের বিভিন্ন অঞ্চলে ওয়াকফ সম্পত্তির বর্তমান অবস্থা, প্রশাসনিক কার্যক্রম এবং সম্পদ ব্যবস্থাপনার সার্বিক চিত্র প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। একই সঙ্গে ওয়াকফ সম্পত্তির উন্নয়ন, সংরক্ষণ ও কার্যকর ব্যবহারের বিষয়ে বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াকফ সম্পত্তির সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এসব সম্পত্তি থেকে অর্জিত আয় জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও বিস্তৃতভাবে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬