
রাজিবুল ইসলাম রাজিব
দেশব্যাপী চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে খুলনায় জেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে খুলনা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন খুলনা সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুন। তিনি বলেন, হাম নির্মূলে হার্ড ইমিউনিটি অর্জনের জন্য গৃহভিত্তিক যাচাই কার্যক্রম জোরদার করতে হবে এবং শিশুদের টিকা গ্রহণে অভিভাবকদের আরও সচেতন করতে হবে। পাশাপাশি হাম-রুবেলা টিকার পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
সভায় স্বাগত বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. নাজমুর রহমান সজিব হাম-রুবেলা টিকা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খুলনা জেলার নয়টি উপজেলায় ১ লাখ ৫৬ হাজার ৪২০ শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ অর্জিত হয়েছে। ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬