
দেওয়ানগঞ্জ প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় প্রকাশ্যে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে দুই যুবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল আনুমানিক ১১টায় দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহরুল হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার ডাল বাড়ী গ্রামের মোঃ সাহেব আলী (২৫), পিতা নজরুল ইসলাম, মাতা শাহানা বেগম এবং ৫নং ওয়ার্ড এলাকার মোঃ শাহ আলী (২৮), পিতা মৃত জমশেদ আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা মাদক সেবনের সঙ্গে জড়িত। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় টেপেন্টাডল নামক ট্যাবলেট সেবনের সময় স্থানীয় লোকজন তাদের দেখতে পেয়ে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহরুল হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা রক্ষায় মাদকসেবন ও মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করতে হবে।”
তিনি আরও জানান, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
---
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬