
বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সমন্বিত কৌশলগত সহযোগিতাকে আরও গভীর ও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে উভয় দেশ। বেইজিংয়ে চীনের পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) চেয়ারম্যান ওয়াং হুনিং-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমানের বৈঠকে এ অঙ্গীকার ব্যক্ত করা হয়।
বুধবার (৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ এবং উন্নয়ন সহযোগিতা বৃদ্ধিতে পারস্পরিক আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি অবকাঠামো উন্নয়ন ও আঞ্চলিক সংযোগ জোরদারেও গুরুত্বারোপ করা হয়।
দুই দেশ বাংলাদেশ–চীন সমন্বিত কৌশলগত অংশীদারত্বকে পুনর্ব্যক্ত করে ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি এবং বিদ্যমান সম্পর্ককে আরও গতিশীল করার বিষয়ে একমত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও চীনের মধ্যকার চলমান সম্পর্ককে আরও শক্তিশালী ও কার্যকর করার ক্ষেত্রে এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬