সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ওপর প্রস্তুতকৃত ৩৮টি অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করে এসব প্রতিবেদন তুলে দেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নূরুল ইসলাম।
হস্তান্তরকৃত অডিট রিপোর্টগুলোতে সরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যক্রমের দক্ষতা নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী এ সময় সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি বলেন, জনগণের কল্যাণে বাস্তবায়িত প্রকল্পগুলো তাদের নির্ধারিত লক্ষ্য পূরণ করছে কিনা তা নিশ্চিত করতে নিয়মিত কমপ্লায়েন্স অডিটের পাশাপাশি পারফরমেন্স অডিট পরিচালনা জরুরি।
সরকারি দপ্তরগুলোর কার্যক্রমে জবাবদিহিতা বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিত করতে এসব অডিট রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬