কক্সবাজার প্রতিনিধি
মহান মে দিবস ২০২৬ ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে কক্সবাজারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন, কক্সবাজার এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, কক্সবাজার-এর যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসের সূচনায় বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, মালিকপক্ষ, দোকান মালিক সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে শুরু হয়ে গুমগাছতলা পর্যন্ত অগ্রসর হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য প্রদান করেন। তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মস্থলের নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন রোগে আক্রান্ত ৭ জন শ্রমিকের মাঝে আর্থিক সহায়তা হিসেবে চেক বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, শ্রমিকদের অধিকার সংরক্ষণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬