
কক্সবাজার প্রতিনিধি
ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া এলাকায় কৃষক সমুদুল করিমের পেঁপে বাগানে ভয়াবহ নাশকতার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা এক রাতের ব্যবধানে তার প্রায় ৩০০টি পেঁপে গাছ কেটে ফেলেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা এই বাগানই ছিল সমুদুল করিমের পরিবারের একমাত্র আয়ের উৎস। হঠাৎ করে এমন ধ্বংসযজ্ঞে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। সকালে বাগানে গিয়ে সব গাছ কাটা অবস্থায় দেখে তিনি ভেঙে পড়েন।
ভুক্তভোগী কৃষক সমুদুল করিম বলেন, “এই বাগানই ছিল আমার সবকিছু। কে বা কারা এমন ক্ষতি করলো বুঝতে পারছি না। এখন আমি পুরোপুরি নিঃস্ব।”
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী বলছেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এ ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬