রায়পুর প্রতিনিধি
রায়পুর (লক্ষ্মীপুর) উপজেলার নতুন বাজার থেকে মহিলা কলেজ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির অবস্থা বর্তমানে অত্যন্ত নাজুক হয়ে পড়েছে।
চলমান ড্রেন নির্মাণ কাজের কারণে পুরো সড়কজুড়ে খোঁড়াখুঁড়ি চললেও কাজের ধীরগতি অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, ড্রেন নির্মাণের নামে রাস্তার বিভিন্ন অংশ খুঁড়ে ফেলে রাখা হয়েছে, কিন্তু দীর্ঘদিনেও কাজ শেষ হচ্ছে না। এতে করে প্রতিদিনই পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।
বিশেষ করে বর্ষা সামনে রেখে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। বৃষ্টির পানি জমে কাদা ও জলাবদ্ধতা সৃষ্টি সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে তারা জানান।
স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষার্থীরা দ্রুত কাজ শেষ করে সড়কটি চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।
তাদের মতে, গুরুত্বপূর্ণ এই সড়কের এমন বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে চলতে থাকলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছাবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬