
নিজস্ব প্রতিবেদক
ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের চিফ রিপোর্টার আলী আসিফ শাওন ডিফেন্স জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিজ্যাবের নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি দৈনিক মুখপাত্র পত্রিকার প্রধান সম্পাদক আলী কদর পলাশের একমাত্র পুত্র।

ডিফেন্স জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, সংক্ষেপে ডিজ্যাব, জাতীয় নিরাপত্তা রক্ষা ও সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন নিয়ে গঠনমূলক সাংবাদিকতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে,
দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের একটি পেশাগত সংগঠন।
বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি রিসোর্টে সংগঠনের বার্ষিক সাধারণ সভার পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন দৈনিক খবরের কাগজের বিশেষ প্রতিনিধি আলমগীর হোসেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের যুগ্ম বার্তা সম্পাদক তারিকুল ইসলাম মাসুম।
নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দিন। কোষাধ্যক্ষ পদে বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার কাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক পদে রূপালী বাংলাদেশের সিনিয়র রিপোর্টার সাইফ বাবলু, দপ্তর সম্পাদক পদে দ্য নিউজ টোয়েন্টিফোরের বিশেষ প্রতিনিধি কামাল হোসেন তালুকদার এবং আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক পদে অলক্রাইমস ডট টিভির সম্পাদক হাবিবুল্লাহ মিজান নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সিটিজেন জার্নালের বিশেষ প্রতিনিধি আইনাল হোসেন, দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার এস এম মিন্টু এবং ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার মনি আচার্য্য।
উল্লেখ্য, আলী আসিফ শাওন এর আগে আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্ট কভার করতে জার্মানি, রাশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, ভারতসহ একাধিক দেশ সফর করেছেন। আগামী মাসেও ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ্ব এইডস সম্মেলনে আমন্ত্রিত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬