দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

Date:

spot_img

বিনোদন ডেস্ক

বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পেতে যাচ্ছেন। আগামী ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

ভারতের চলচ্চিত্র ও সম্প্রচার মন্ত্রণালয়ের অঙ্গ সংস্থার উদ্যোগে আয়োজিত এ উৎসব আগামী ৪ থেকে ৮ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

সম্মাননা প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে রুনা লায়লা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, এই মর্যাদাপূর্ণ স্বীকৃতির জন্য আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার অপেক্ষায় আছেন তিনি।

উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পরচা এক চিঠিতে রুনা লায়লার প্রশংসা করে বলেন, তার কণ্ঠ বহু দশক ধরে ভারত ও বাংলাদেশের শ্রোতাদের মুগ্ধ করে আসছে। পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক জোরদারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি আরও উল্লেখ করেন, এই সম্মাননা গ্রহণের মধ্য দিয়ে দুই দেশের সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হবে।

জানা গেছে, উৎসবের ১৫তম আসরটি নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ড. আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্র-এ অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে নারী ক্ষমতায়ন, সামাজিক ও শিশুবিষয়ক চলচ্চিত্র এবং নারী নির্মাতাদের উৎসাহ প্রদানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

উৎসবে উপমহাদেশের বিভিন্ন তারকা ও নির্মাতারা অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত, রেভতী, শ্বেতা মেনন, ঊষা উত্থুপ, রাজপাল যাদব ও রঘুবীর যাদবসহ আরও অনেকে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...