লিটারে ৪ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম

Date:

spot_img

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে ভোজ্যতেলের দাম। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯৯ টাকা।

বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় দেশের ভোজ্যতেলের দাম সমন্বয়ের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে আগে ১৯৫ টাকা দামের প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল এখন থেকে বিক্রি হবে ১৯৯ টাকায়।

নতুন মূল্য অনুযায়ী, ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০ টাকা। এছাড়া খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ববাজারে দামের ওঠানামার কারণে দেশীয় বাজারেও এই সমন্বয় প্রয়োজন হয়ে পড়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...