
ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইওএম) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪টা ২৫ মিনিট থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের চিফ অবজারভার ইভার্স ইজাবসের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ডেপুটি অবজারভার ইনতা লাসে, সদস্য স্বান্তে টর্গনি ইংগ্রট, ইরিনি মারিয়া গুনারি এবং অ্যান মার্টিনা মার্লবরো। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারও বৈঠকে অংশ নেন।
অন্যদিকে, বিএনপির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ইসমাইল জবিউল্লাহ এবং ড. মাহদি আমিন।
বৈঠকটি রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে, বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংলাপের অংশ হিসেবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬