এসএসসির উত্তরপত্র পাঠাতে বোর্ডের নতুন নির্দেশনা

Date:

spot_img

চলতি এসএসসি পরীক্ষা ২০২৬ উপলক্ষে উত্তরপত্র ও ওএমআর শিট পাঠানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, ডাকযোগে বোর্ডে পাঠানোর সময় অবশ্যই কমলা রঙের কাপড়ে মোড়ানো প্যাকেট ব্যবহার করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, কিছু পরীক্ষাকেন্দ্র এখনো সাদা কাপড়ে মোড়ানো প্যাকেটে ওএমআর শিট ও উত্তরপত্র পাঠাচ্ছে, যা নানা ধরনের জটিলতা সৃষ্টি করছে। এসব সমস্যার কারণে প্যাকেট শনাক্তকরণ ও ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটছে।

এ অবস্থায়, কেন্দ্র থেকে বোর্ডে পাঠানো সব উত্তরপত্র ও ওএমআর শিট কমলা রঙের কাপড়ে মুড়িয়ে সঠিকভাবে প্যাকেটজাত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিষয়টি অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সব কেন্দ্রকে নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...