রেকর্ড গড়া জয় টাইগারদের

Date:

spot_img

ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮৩ রানের লক্ষ্য তাড়া করে ১২ বল হাতে রেখেই ৬ উইকেটের দারুণ জয় পেয়েছে টাইগাররা। একই সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮২ রান তাড়া করে জয়- এটি বাংলাদেশের জন্য নতুন রেকর্ড।

সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে নিক কেলির নেতৃত্বাধীন দল।

নিউজিল্যান্ডের হয়ে ক্যাটিনি ক্লার্ক ও ড্যান ক্লিভার দুজনই ৫১ রান করে দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রাহক হন। এছাড়া অধিনায়ক নিক কেলি করেন ৩৯ রান এবং জশ ক্লার্কসন অপরাজিত থেকে ২৭ রান যোগ করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ হোসেন নেন সর্বোচ্চ ২ উইকেট। শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মেহেদি হাসান একটি করে উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। দলের পক্ষে তৌহিদ হৃদয় অপরাজিত থেকে সর্বোচ্চ ৫১ রান করেন। শামীম হোসেন অপরাজিত ৩১ রান করেন। এছাড়া পারভেজ হোসেন ইমন ২৮, লিটন দাস ২১, তানজিদ হাসান তামিম ২০ এবং সাইফ হাসান ১৭ রান করেন। দারুণ ব্যাটিং পারফরম্যান্সে ভর করে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ, তা-ও ১২ বল হাতে রেখেই। 

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...