
রাজধানীর নিউ ইস্কাটনে আজ এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা ও জনপ্রশাসন নিয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন—প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হলে রাষ্ট্রের প্রতিটি স্তরে মেধাভিত্তিক, দক্ষ এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার বিকল্প নেই।
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, বর্তমান সরকার একটি আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্বশীল মানবসম্পদ তৈরি করতে বদ্ধপরিকর। তিনি উল্লেখ করেন, আধুনিক রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী ও কার্যকর করা সময়ের দাবি।
বিয়াম ফাউন্ডেশনের প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন,
“২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে—রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ।”
তিনি জানান, জনগণের প্রত্যাশা অনুযায়ী জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসনব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।
জনপ্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের প্রকৃত সেবক হতে হলে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬