গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে চাঁদার টাকা না পেয়ে এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার মনোয়ারা শপিং কমপ্লেক্সের সামনে অবস্থিত ইব্রাহিম ফুড কর্নার-এ এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একদল যুবক চাঁদা দাবি করে ব্যর্থ হয়ে ক্ষিপ্ত হয়ে রাতেই প্রতিষ্ঠানটিতে হামলা চালায় এবং ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।
এ ঘটনায় জিম মুন্সী (২২), হাকিম (১৮)সহ ৩/৪ জনের নাম শোনা গেলেও এখনো পর্যন্ত সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি।
এ বিষয়ে মুকসুদপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল-মামুন জানান,
“ঘটনাটি শুনেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হামলা হয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসীর প্রশ্ন—চাঁদাবাজদের দৌরাত্ম্য আর কতদিন? ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করবে কে?
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬