গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ সদর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ৩টি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সাথে ৩ মালিককে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল এ অভিযান পরিচালনা করেন।
বন্ধ হওয়া ইটভাটাগুলো হলো—
▪️ শেখ ব্রিকস
▪️ মোল্লা ব্রিকস
▪️ গাজী ব্রিকস
জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়। অভিযান চলাকালে—
✔️ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
✔️ এক্সকাভেটর দিয়ে কিলন ভেঙে ফেলা
✔️ তাৎক্ষণিক জরিমানা আদায়
এ অভিযানে সহযোগিতা করে জেলা পুলিশ, আনসার বাহিনী ও ফায়ার সার্ভিস। উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের স্থানীয় কর্মকর্তারাও।
পরিবেশ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬