গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে একটি ‘হানিট্র্যাপ’ চক্রের নারী সদস্যসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—▪️ তানিয়া (চক্রের নারী সদস্য)▪️ তার কথিত স্বামী সুজন▪️ অসীম ফকির▪️ জসিম ফকির▪️ সান্টু মোল্যা
কাশিয়ানী থানার ওসি মো. মাহাফুজুর রহমান জানান, চক্রটি দীর্ঘদিন ধরে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে আসছিল। বুধবার বিকেলে একই ধরনের অপরাধের সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
ইতোমধ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬