শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬

Date:

spot_img

দেশজুড়ে আজ থেকে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত এসএসসি ও সমমান পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় একযোগে দেশের ৩,৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার্থীর সংখ্যা: মোট অংশগ্রহণকারী  ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। ছাত্র: ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন। ছাত্রী: ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন

দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশ নিচ্ছে এ পরীক্ষায়। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও নিরাপত্তা নিশ্চিতপরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াতে কেন্দ্র এলাকায় যানজটমুক্ত পরিবেশ বজায় রাখারও নির্দেশনা রয়েছে।

নকলমুক্ত ও স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থাইতোমধ্যে প্রায় প্রতিদিনই জরুরি নির্দেশনা দিয়ে শিক্ষাবোর্ডগুলো নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। ৩,২০৯টি কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা, যা পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করবে।

আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানিয়েছেন— নতুন কেন্দ্রগুলোতেও সিসি ক্যামেরা ব্যবস্থায় সবাইকে উৎসাহিত করা হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য বার্তা:আতঙ্ক নয়, আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দাও—সাফল্য তোমারই হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...