ভোলা প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চারজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ এবং মাদক পরিমাপের সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ লোকমান (৫০), মোঃ স্বপন নিওন (৩০), মোঃ মাহাবুব (৩৪) এবং ইয়াছমিন (৩০)। তারা উপজেলার সাচড়া ইউনিয়নের সাং রামকেশব এলাকার ০৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিকট থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট, আনুমানিক ২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ২,৮৫৫ টাকা এবং মাদক পরিমাপে ব্যবহৃত একটি ডিজিটাল মিটার উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের কার্যক্রমে অতিষ্ঠ হয়ে উঠেছিল এলাকাবাসী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে বলেও তারা উল্লেখ করেন।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা প্রশাসনের এমন তৎপরতা ও কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬