হামলা মোকাবিলায় ‘হাই অ্যালার্টে’ হুতিরা

Date:

spot_img

ইয়েমেনে হুতি নেতৃত্বাধীন সরকারের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ আল-আতিফ জানিয়েছেন, যেকোনো ধরনের আগ্রাসন প্রতিহত করতে তাদের বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে।

রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, “ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাত প্রমাণ করেছে যে বিভিন্ন প্রতিরোধ ফ্রন্টের মধ্যে শক্তিশালী সমন্বয় গড়ে উঠেছে। একই সঙ্গে এটি আমাদের সামরিক অভিযানের কার্যকারিতাও স্পষ্ট করেছে।”

ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী গত মার্চের শেষ দিকে একাধিক দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আনুষ্ঠানিকভাবে ইরান বনাম যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়ে। এতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন এক ফ্রন্টের সূচনা হয়।

হুতিরা জানিয়েছে, যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তারা তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবে। ইতোমধ্যে তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘বাব আল-মান্দেব’ প্রণালি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে।

এদিকে, হুতি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-এজ্জি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টায় বাধা দিতে থাকে, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে হুতিরা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...