কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সকালে মাদরাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দোয়া পরিচালিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি ও ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ওয়াচ অর্গানাইজেশনের (ডব্লিউএইচআরও) প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা হাবিবুল্লাহ কাঁচপুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ মাহফুজুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান ও দোয়া পরিচালনা করেন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মুফতি আবুল কাশেম মো. শামসুদ্দীন।
মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য মো. জহিরুল আলম মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর আব্দুল কাদের, চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক প্রফেসর জাহাঙ্গীর হোসেন, মাদরাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম, দাতা সদস্য মাস্টার রফিকুল ইসলাম, অভিভাবক সদস্য হাফেজ মজিবুল হক, প্রভাষক রাজী বিল্লাহ এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কাশেম।
এছাড়াও অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য খোরশেদ আলম মিয়াজী, অভিভাবক সদস্য আলী আজগর, সমাজসেবক বেলাল হোসেন, আব্দুস সাত্তার, সাবেক অভিভাবক সদস্য মো. নাছির উদ্দিন, সহ-সুপার এ কে এম সাইফুদ্দিন, সিনিয়র শিক্ষক মাওলানা বিল্লাল হোসেন, মো. আনিছুর রহমান, শাখাওয়াত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দাখিল পরীক্ষার্থীদের এই বিদায় স্থায়ী নয়; বরং এটি তাদের উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার এক নতুন ধাপ। তারা শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
শেষে দেশ ও জাতির কল্যাণ এবং পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬