‘আমাকে দেখে কি বুড়ো মনে হয়?’

Date:

spot_img

এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে এখন নেদারল্যান্ডসের পথে পাকিস্তান দল। সেখানে বাবর আজমের নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন তারা। পাকিস্তান দলের তিন ফরম্যাটেরই অধিনায়ক বাবর আজম। যে কারণে টানা খেলে যাচ্ছেন এ তারকা ব্যাটার। সামনে থেকে দিয়ে যাচ্ছেন নেতৃত্ব। বিশ্রামের সুযোগ নেই সময়ের অন্যতম সেরা ব্যাটারের।

শুক্রবার নেদারল্যান্ডসের উদ্দেশে উড়াল দেয়ার আগে সংবাদ সম্মেলনে বাবরকে সে কথাই স্মরণ করিয়ে দিলেন পাকিস্তানের এক সাংবাদিক।

ওই সাংবাদিকের প্রশ্ন— ‘আপনার কি মনে হয় না, খেলার চাপ বেশি থাকায় ক্রিকেটাররা বিমর্ষ থাকে? আপনার কি যে কোনো দুটি ফরম্যাট খেললে ভালো হয় না?’

জবাবে বাবর পাল্টা প্রশ্ন ছুড়েন, তাকে দেখে কি মনে হচ্ছে যে, তিনি বুড়ো হয়ে গেছেন?

দারুণ ফিট আছেন বলেই তিন ফরম্যাটে টানা খেলে যাচ্ছেন বলে জানালেন বাবর।

পাকিস্তানের অধিনায়ক সাংবাদিককে বলেন, ‘আপনার কী মনে হয়? আমি কি বুড়ো হয়ে গেছি? আমাকে দেখে কি বুড়ো মনে হয়?

এর পর হাসলেন। নিজেই জবাব দিলেন, আমার মনে হয় না, আমাদের কোনো দুই ফরম্যাটে আটকে যাওয়া উচিত। আসলে বিষয়টি নির্ভর করে খেলোয়াড়ের ফিটনেসের ওপর। যদি খেলার চাপ বাড়ে তা হলে আমরাও ফিটনেস লেভেলের উন্নতি করব।’

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...