ঝালকাঠি ব্যুরো
ঝালকাঠির নলছিটি উপজেলায় অসহায় নারীদের স্বাবলম্বী করতে এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও মন্দিরে বাদ্যযন্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, উপজেলা এলজিইডি কর্মকর্তা আজিজুল হক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা পরিষদের উন্নয়ন ও রাজস্ব তহবিলের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন মন্দিরে চার সেট বাদ্যযন্ত্র, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ সেট খেলাধুলার সামগ্রী এবং ৩৩ জন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ নারীদের আত্মনির্ভরশীল করে তোলার পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬