রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীর ঐতিহ্যবাহী মীরেরচক জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ১২৭ বছর পুরোনো এই মসজিদের স্থানে ৬ তলা বিশিষ্ট আধুনিক ভবন নির্মাণের শুভ সূচনা করা হয়।
মসজিদ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
অনুষ্ঠানে বক্তারা মসজিদের নতুন ভবন নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং ধর্মীয় কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নতুন ৬ তলা মসজিদ ভবন নির্মাণ সম্পন্ন হলে মুসল্লিদের নামাজ আদায়সহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালনায় আরও উন্নত সুযোগ-সুবিধা সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মকলেসুর রহমান বকুল এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬