গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের সদর উপজেলায় সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের ধাক্কায় মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে উপজেলার হরিদাসপুর ইউনিয়নের আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রহিমা বেগমের (৮০) বাড়ি ওই গ্রামের। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সম্প্রতি বাবার বাড়ি থেকে কিছু জমি পান রহিমা বেগম। সেখান থেকে তিনি এক কাঠা জমি তার এক ভাইয়ের নামে লিখে দেন। বিষয়টি জানার পর তার ছেলে নুরুল গাজী ক্ষুব্ধ হয়ে প্রথমে মায়ের সঙ্গে এবং পরে মামা ও মামাতো ভাইদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তা নিয়ন্ত্রণে আনতে রহিমা বেগম নিজেই এগিয়ে আসেন। এ সময় ছেলের ধাক্কায় তিনি মাটিতে পড়ে অচেতন হয়ে যান। পরে তাকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জের আড়াইশবেড় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬