ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জনস্বার্থে অত্যাবশ্যকীয় পণ্যের অবৈধ মজুত, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং ভোজ্য তেল মজুদের মতো বিভিন্ন অনিয়ম প্রতিরোধে ব্যাপক যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে নাজিরহাট পৌরসভার নাজিরহাট বাজার ও ঝংকার মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী দুইটি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় যথাক্রমে ২০,০০০ টাকা ও ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পাশাপাশি জব্দকৃত মেয়াদোত্তীর্ণ পণ্যসমূহ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
এ সময় অন্যান্য দোকানদারদের অবৈধভাবে পণ্য মজুত না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬