এম রোমানিয়া, খুলনা ব্যুরো
সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক-২০২৪ প্রদান ও খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার সন্ধ্যায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সকল সাংবাদিকসহ মরহুম ওয়াদুদুর রহমান পান্নার রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক হুরে জান্নাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ বিতরণ করেন।
প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পদক-২০২৪ এর মনোনয়ন বোর্ডের আহ্বায়ক ও আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তা এ এস এম কবীর, সদস্য এস এম হাবিব, শেখ দিদারুল আলম এবং জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতন পরিচালনা কমিটির সভাপতি মো. তৌফিক রহমান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহীন আবরার হিমেল, আব্দুল্লাহ-আল-মাসুদসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।
২০২৪ সালে আঞ্চলিক সংবাদমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন, প্রবন্ধ ও ফিচারের ওপর ভিত্তি করে এ পদক প্রদান করা হয়। এতে দৈনিক আজকের তথ্যের বার্তা সম্পাদক আলমগীর হান্নান প্রথম, দৈনিক দেশ সংযোগের বিশেষ প্রতিনিধি কাজী শামীম আহমেদ দ্বিতীয় এবং দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার গাজী মনিরুজ্জামান তৃতীয় স্থান অর্জন করেন।
একই অনুষ্ঠানে প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়। ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের আহ্বায়ক এম এ হাসান, যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান মাকসুদ ও সদস্য সচিব মোহাম্মদ মিলনসহ সংশ্লিষ্টরা এতে অংশ নেন।
অনুষ্ঠানে প্রেসক্লাব সদস্য, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬