গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় গজারিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার আলদীন, চেয়ারম্যান (বাসস) ও সিনিয়র যুগ্ম সম্পাদক, দৈনিক ইত্তেফাক এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর বিশেষজ্ঞ পরীক্ষক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার বেলায়েত হোসেন, হেড অব চেম্বার, বি অ্যান্ড এস; মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার, গজারিয়া; এবং হাসান আলী, অফিসার ইনচার্জ, গজারিয়া থানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সভাপতি।
এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোক্তার হোসেন মিয়াজি, রসুলপুর বাতেনিয়া আলিম মাদ্রাসা; আহসান উল্লাহ, সাবেক চেয়ারম্যান, গজারিয়া ইউনিয়ন পরিষদ; মাহবুবুল আলম খান, চেয়ারম্যান, বিআরডিবি গজারিয়া; ইঞ্জিনিয়ার দিদার আলম, সভাপতি, গজারিয়া ফাউন্ডেশন ও সাধারণ সম্পাদক, গজারিয়া সচেতন সমাজ; এবং মো. মোক্তার হোসেন, সদস্য, উপজেলা বিএনপি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মুক্তার হোসেন ভূঁইয়া, মহাসচিব, রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের নৈতিকতা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬