রাজিবুল ইসলাম রাজিব, খুলনা প্রতিনিধি
খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক বলেছেন, পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন বা তদবিরের সুযোগ নেই। সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডিআইজি জানান, খুলনা বিভাগের ১০ জেলায় কনস্টেবল পদে বিপুলসংখ্যক প্রার্থী আবেদন করেছেন। প্রতি পদের বিপরীতে গড়ে প্রায় ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা নিয়োগ প্রক্রিয়াকে অত্যন্ত প্রতিযোগিতামূলক করে তুলেছে।
তিনি আরও বলেন, কোনো দালাল চক্র বা অসাধু ব্যক্তির মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগ নেই। এ ধরনের প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য চাকরিপ্রার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এদিন থেকেই খুলনা বিভাগের বিভিন্ন জেলায় কনস্টেবল নিয়োগের মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান ডিআইজি।
তিনি জোর দিয়ে বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬