
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ১০ টাকা না দেয়ায় ভাতিজার ছুরিকাঘাতে আয়েশা খাতুন (৪৫) নামে এক নারী খুন হয়েছে। এ ঘটনায় ভাতিজা তৌহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৬ টার দিকে উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা (নছর দোকান) গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আয়েশা খাতুন এই গ্রামের মো. তারা মিয়ার স্ত্রী। গ্রেপ্তার মো. তৌহিদ একই গ্রামের লাল মাহমুদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, নিহত আয়েশা তৌহিদের চাচি। তৌহিদ নিহত আয়েশার ছেলে আশিকের কাছে ১০ টাকা পেত। বিকালে তৌহিদ ধারের ১০ টাকা টাকা ফেরত চায় আশিকের কাছে। তখন আশিক টাকা দিতে অস্বীকৃতি জানায়। এই নিয়ে দুইজন কথা কাটাকাটিতে জড়ায়। কথা কাটাকাটির একপর্যায়ে দু"জন মারামারিতে জড়ায়। এসময় আশিকের মা এগিয়ে আসলে তৌহিদ ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই আয়েশা মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।
এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, ১০ টাকা নিয়ে দ্বন্দ্বে ভাতিজার ছুরির আঘাতে চাচি আয়েশা খাতুন মারা গেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত তৌহিদকে গ্রেপ্তার করা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬