সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গায় শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলার চড়িয়া কালীবাড়ি প্রাঙ্গণে বসেছে এ প্রাণবন্ত মেলা, যেখানে উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
প্রতিবছরের মতো এবারও নানা আয়োজন নিয়ে দর্শনার্থীদের আকর্ষণ করছে মেলাটি। মেলায় রয়েছে প্রসাধনী, খেলনা, মিষ্টান্ন ও গ্রামীণ ঐতিহ্যবাহী খাবারের বিভিন্ন দোকান। শিশু-কিশোরদের জন্য রাখা হয়েছে বিনোদনের বিশেষ ব্যবস্থা, যা মেলায় আগতদের আনন্দ আরও বাড়িয়ে তুলেছে।
শতবর্ষের এই মেলা শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য মিলনমেলা। নববর্ষকে ঘিরে এ মেলা ছড়িয়ে দিচ্ছে আনন্দ, উৎসব আর বাঙালিয়ানার উচ্ছ্বাস।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬