দর্শনায় আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

Date:

spot_img

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকায় অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৩ এপ্রিল) ভোরে দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে আলমগীর খান (৫৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ার মৃত বাদল খানের ছেলে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের গোপন তথ্যের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে সন্দেহভাজন ব্যক্তিকে থামার সংকেত দেওয়া হয়। তবে তিনি তা অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।

পরবর্তীতে দেহ তল্লাশি চালিয়ে তার কোমরে স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট খুলে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। ডিজিটাল স্কেলে ওজন করে দেখা যায়, স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম।

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা বলে জানিয়েছে বিজিবি। এছাড়া তার কাছ থেকে একটি রিয়েলমি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় জব্দকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে ইউরো স্টার বাস খাদে, শিশুসহ আহত ৫

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি বরিশালের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে...

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক হলেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান ডা.মেহেবুব

চুয়াডাঙ্গা প্রতিনিধি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত...