
আহসান হাবীব শিপলু, বিশেষ প্রতিনিধি
নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশে পত্নীতলা থানার মাদকবিরোধী অভিযানে ১৫ (পনের) বোতল ভারতীয় তৈরি মাদকদ্রব্য (ইসকাফ) সহ নুরুল- আলেয়া দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১২ এপ্রিল) ১টায় পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভার ৩নং ওয়ার্ড ঈদগাহ্পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ নূরুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী মোসাঃ আলেয়া বেগম (৫০) এর কাছ থেকে ১৫ (পনের) বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি ইসকাফ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি নিয়ামুল হক জানান, আসামীদ্বয়কে আটক পূর্বক নিয়মিত মামলার রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬