
এস এইচ খোকন , ফেনী
ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশিদের পরিবারের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের জগৎ জীবনপুর এলাকায় এ ঘরের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জানা যায়, ২০১৩ সালের ৪ ডিসেম্বর হরতাল চলাকালে একটি মিছিলে পুলিশের গুলিতে নিহত হন যুবদল নেতা হারুনুর রশিদ। ঘটনার দীর্ঘদিন পর তার পরিবারের স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং তারেক রহমানের উদ্যোগে বিএনপি পরিবারের আয়োজনে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা আবুল কাশেম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন, ফেনী জেলা যুবদলের সদস্য সচিব নাঈম উল্লাহ বরাত, ফরহাদনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বাচ্চুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
আয়োজকরা আরও জানান, নিহত হারুনুর রশিদের পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। স্থানীয় নেতাকর্মীদের মতে, এটি দলীয় সহমর্মিতা ও মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬