
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ-২০২৬ জয়ের নায়ক, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের কৃতি সন্তান মো. আশিকুর রহমানকে বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে কুশনা ইউনিয়ন নাগরিক সমাজের উদ্যোগে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান। তিনি আশিকুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। কুশনা ইউনিয়ন নাগরিক সমাজের আহ্বায়ক আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম এবং কুশনা ইউপির সাবেক চেয়ারম্যান শরিফুর রহমান খান টিটো।
বক্তারা বলেন, আশিকুর রহমানের আন্তর্জাতিক অঙ্গনে এই সাফল্য কোটচাঁদপুরসহ সমগ্র ঝিনাইদহবাসীর জন্য গৌরবের। তার এ অর্জন এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং নতুন প্রজন্মকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াবিদ ও সর্বস্তরের ক্রীড়ামোদী মানুষের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬