খুলনা থেকে এম রোমানিয়া
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে হাসপাতালের হামের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত শিশুটির নাম চাঁন (২)। সে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বালিপাড়া বেলদাঙ্গা গ্রামের বাসিন্দা গোলাম রসুল ও ইয়াসমীন বেগমের সন্তান।
হাসপাতালের ভর্তি রেজিস্টার সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে হামের উপসর্গ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় দুপুরেই তার মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. সৈয়েদা রুখশানা পারভীন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় ২৩ মাস বয়সী শিশুটিকে সকালে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে সময়মতো টিকা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬