বিশ্বজুড়েই করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু ওঠানামা করছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যা বড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩৪ হাজার ৬৭৭ জন এবং কোভিডজনিত অসুস্থতায় এ দিন মৃত্যু হয়েছে ১ হাজার ৯৪৮ জনের। এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৫৯ হাজার ৮১০ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
শনিবার (১৩ আগস্ট) সকালে করোনাভাইরাসে সংক্রমিত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, জাপানে শুক্রবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ২৪ হাজার ৯২৬ জন এবং এ রোগে মারা গেছেন ২১৪ জন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এ দিন কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৩৩৫ জনের এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৮৫ হাজার ১১৬ জন।
জাপান ও ব্রাজিল ব্যতীত বিশ্বের আরও যেসব দেশে সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব দেশ হলো— ব্রাজিল (মৃত ২৯২ জন, নতুন আক্রান্ত ২৩ হাজার ৫৫২ জন), ইতালি (মৃত ১৫২ জন, নতুন আক্রান্ত ২৬ হাজার ৬৮৯ জন), স্পেন (মৃত ১১০ জন, নতুন আক্রান্ত ৪ হাজার ৫২৮ জন) ও দক্ষিণ কোরিয়া (নতুন আক্রান্ত ১ লাখ ২৮ হাজার ৬৭১ জন, মৃত ৫৮ জন)।
বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ১৪ লাখ ১২ হাজার ৩৯৯ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ১৩ লাখ ৬৬ হাজার ৬৩২ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৪৫ হাজার ৭৬৭ জন।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৯ কোটি ৪০ লাখ ৪৭ হাজার ৭৩৫ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৪ লাখ ৫১ হাজার ৭৭৮ জনের।
এছাড়া গত আড়াই বছরে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৫৬ কোটি ৬১ লাখ ৮৩ হাজার ৫৫৮ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬