
আহসান হাবীব শিপলু, বিশেষ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফারুক হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে এ ঘটনার পরপরই তাকে আটক করেছে থানা পুলিশ।
আজ শনিবার (১১ এপ্রিল) সকালে পুলিশ মিডিয়া সেলে এ তথ্যটি জানানো হয়। আটক ফারুক হোসেন উপজেলার চৌঘাট (কাগজকুটা), বন্ধাবর গ্রামের মোজাহারের ছেলে ও ভুক্তভোগী ছাত্রী উত্তর চৌঘাট আদিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনির শিক্ষার্থী।
জানা যায়, ফারুক হোসেন ভিকটিমকে ধর্ষণের জন্য তাকে গাছের ডাল দিয়ে আঘাত করে রক্তাক্ত করে। এ সময় ভিকটিম কোন রকমে আসামির হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। এ ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ সুপারের নির্দেশে ধামইরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে বিকেলে ফারুক হোসেনকে আটক করে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বলেন, বর্তমানে ভিকটিমের চিকিৎসার পাশাপাশি আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আসামিকে যথাযথ প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬