নদীর বুকে এক নীরব সফর – ডি এম এমদাদুল হক

Date:

spot_img

নিজস্ব প্রতিবেদক :

নদীমাতৃক বাংলাদেশ—
আমার স্বপ্ন, আমার আপন, আমারই ঠিকানা,
সবুজের মাঝে লুকিয়ে থাকে
হৃদয়ের এক অজানা গাঁথা।

শতবর্ষী PS Mahsud ধীরে চলে,
সময়ের স্রোত যেন পিছু হাঁটে,
চাকার শব্দে বাজে ইতিহাস
নীরবতা গান হয়ে রাতে।
ঢেউয়ের ডাকে মন ভেসে যায়,
হাওয়ায় মিশে শান্তির ছোঁয়া,
কোলাহলহীন এক পৃথিবীতে
নিজেকেই যেন খুঁজে পাওয়া।

সিজদায় মাথা নত করি যখন,
নদীর বুকে ভাসমান প্রাণ—
মনে হয় খুব কাছে তিনি,
দূর হয় সকল অবসান।

সূর্য ডুবে সোনালি রঙে,
জলে আঁকে নীরব ছবি,
প্রকৃতির এই অপার মায়ায়
হারিয়ে যায় সব দুঃখ-কবি।

তবু কোথাও এক শূন্যতা রয়—
হালালের সেই পূর্ণতা নাই,
যদি ভ্রমণ হতো ইবাদতসম,
তবেই হৃদয় তৃপ্তি পাই।

স্বপ্ন দেখি এক নতুন ভোর,
হালাল পথে ভ্রমণ হবে,
আনন্দ আর ইমানের ছোঁয়ায়
প্রতিটি পথ আলোকিত রবে।

এই সফর শুধু পথচলা নয়,
একটি ভাবনা, এক দোয়া—
আত্মার মাঝে জেগে ওঠা
নতুন জীবনের আশার ছোঁয়া।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে ইউরো স্টার বাস খাদে, শিশুসহ আহত ৫

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি বরিশালের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে...

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক হলেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান ডা.মেহেবুব

চুয়াডাঙ্গা প্রতিনিধি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত...