জামালপুরে ডিবির পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Date:

spot_img

ফারিয়াজ ফাহিম, জামালপুর :

মাদকবিরোধী পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি ১) পুলিশ। তারা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার জোয়ানের চর এলাকার মো: ফটিক শিকদারের ছেলে মোঃ সাইদুর রহমান (৩৫), জামালপুর সদর উপজেলার বনপাড়া এলাকার মো: মুকুল মিয়ার ছেলে মো: মুন্না (৩২), বনপাড়া এলাকার মরহুম আব্দুল বারেক এর ছেলে মোঃ আফ্রিদী ইসলাম (৩০), বনপাড়া এলাকার মরহুম আজগর আলীর ছেলে আরিফুল ইসলাম রনি (৪২), শেখের ভিটা এলাকার আব্দুল মুন্নার ছেলে মোঃ রাশেদ মোশারফ বাবু (৩১)।

তাদের বি/রু/দ্ধে মা/দ/ক দ্রব্য নিয়ন্ত্রণ আ/ই/নে মামলা দায়েরের পর শুক্রবার (১০ এপ্রিল) সকালে তাদের জামালপুর আ/দা/ল/তে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাইয়ূম।

তিনি এ সাংবাদিকদের জানান, জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন মহোদয়ের সার্বিক নির্দেশনায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় দেওয়ানগঞ্জের কাউনিয়ার চর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ সোহাগ রানা ও এসআই মোঃ শাহজাহান এর নেতৃত্বে অ/ভি/যা/ন পরিচালনা করে দেওয়ানগঞ্জের জোয়ানের চর এলাকার ফটিক শিকদার এর ছেলে মোঃ সাইদুর রহমান (৩৫) গ্রে/ফ/তা/র করে। এ সময় তার কাছ থেকে ১০০০ (এক হাজার) পিস ই/য়া/বা ট্যাবলেট (যার আনুমানিক মূল্য- ৩০০০০০/- তিন লক্ষ টাকা) এবং মা/দ/ক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অন্যদিকে বৃহস্পতিবার রাত ৮ টা ৪০ মিনিটে জামালপুর সদর উপজেলার শেরপুর ব্রিজ-জামালপুরগামী মহাসড়কের ছনকান্দা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই আপেল মাহমুদ ও এসআই মোঃ এহসানুল হক এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মো: মুন্না (৩২), মোঃ আফ্রিদী ইসলাম (৩০), আরিফুল ইসলাম রনি (৪২), মোঃ রাশেদ মোশারফ বাবু (৩১)কে গ্রে/ফ/তা/র করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ (দশ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয় (যার আনুমানিক মূল্য-১০০০০০/- এক লক্ষ টাকা)।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পিতভাবে অ/ভি/যা/ন পরিচালনা করে এই সাফল্য অর্জন করা হয়েছে। ভবিষ্যতেও মাদক বিরোধী অ/ভি/যান আরও জোরদার করা হবে। মা/দ/ক ব্যবসায়ীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এদিকে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান,
মাদকমুক্ত সমাজ গড়তে হলে কেবল সামাজিক সচেতনতাই যথেষ্ট নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে মাদ/কের বিরুদ্ধে ‘না’ বলতে শিখতে হবে।

তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা বোঝাতে হবে এবং মাদকাসক্তদের চিকিৎসার মাধ্যমে আলোর পথে ফিরিয়ে আনতে হবে। পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিন মহোদয় এর নির্দেশনায় মাদক বিরোধী অ/ভি/যান অব্যাহত থাকবে। পাশাপাশি গ্রে/ফ/তা/র ৫ জনের বি/রু/দ্ধে জামালপুর সদর থানা ও দেওয়ানগঞ্জ থানার ২ টি মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।

জামালপুর পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিন জানান, জামালপুর জেলাকে মাদক মুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অ ভিযানের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...