বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ

Date:

spot_img

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহ-প্রধান নিয়োগের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর বিভিন্ন কেন্দ্রে চার ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই রুটিন প্রকাশ করেছে। একই সঙ্গে পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তাকে রুটিনের অনুলিপি পাঠানো হয়েছে।

এনটিআরসিএ জানিয়েছে, ‘৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬’ শীর্ষক এই এমসিকিউ পরীক্ষাটি চারটি গ্রুপে ভাগ করে নেয়া হবে।

পরীক্ষার সময়সূচি ও পদসমূহ:

ক-গ্রুপ (সকাল ৯টা থেকে ১০টা): মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দাখিল মাদ্রাসার সুপার, অধ্যক্ষ (স্নাতক পাস কলেজ, ব্যবসায় ব্যবস্থাপনা ও চারুকলা ডিগ্রি কলেজ), কামিল মাদরাসার অধ্যক্ষ ও সুপার।

খ-গ্রুপ (বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট): উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ, ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ, চারুকলা প্রি-ডিগ্রি কলেজের অধ্যক্ষ, আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ এবং ভোকেশনালের সহ-সুপার।

গ-গ্রুপ (দুপুর ২টা থেকে বিকেল ৩টা): উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক, কামিল মাদ্রাসা অধ্যক্ষ, আলিম মাদ্রাসার অধ্যক্ষ এবং ভোকেশনালের সুপার।

ঘ-গ্রুপ (বিকেল ৪টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট): নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্নাতক (পাস) কলেজের উপাধ্যক্ষ, ফাজিল ও চারুকলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ, দাখিল মাদ্রাসার সহ-সুপার এবং কৃষি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসিএ-এর অফিশিয়াল ওয়েবসাইট (https://ntrca.gov.bd) অথবা টেলিটকের পোর্টালে (http://ngi.teletalk.com.bd) পাওয়া যাবে। সংশ্লিষ্ট সবাইকে নিয়মিত ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...