মোঃ আব্দুর রহিম খান (রোমান) ত্রিশাল প্রতিনিধি:
গত ০৭ এপ্রিল, ২০২৬খ্রি. বিকালে ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে অত্র উপজেলার সকল ফিলিং স্টেশনসমূহে পেট্রোলিয়াম জাতীয় পদার্থের সুষ্ঠু বিপণন ব্যবস্থাপনার লক্ষ্যে উপজেলার সকল ফিলিং স্টেশনের মালিকপক্ষ ও প্রশাসনের সাথে এক দ্বিপক্ষীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, যা সকল ফিলিং স্টেশন ও গ্রাহককে আবশ্যিকভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
গৃহীত সিদ্ধান্ত গুলো হলো--
১. ফিলিং স্টেশনের দৃশ্যমান স্থানে দৈনন্দিন পেট্রোলিয়ামের মজুদের তথ্য ফিলিং স্টেশন সমূহকে জনসমক্ষে প্রকাশ করতে হবে।
২. রাতের বেলা ফিলিং স্টেশন থেকে যানবাহন ব্যতীত কোনো পাত্রে খোলা তেল বিক্রয় করা যাবে না।
৩. মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ব্যতীত তেল বিক্রয় করা যাবে না। বিষয়টি নিশ্চিত করতে ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হবে।
৪. বিশৃঙ্খলা এড়াতে পুলিশের উপস্থিতিতে পেট্রোল বা অকটেন বিক্রয় করতে হবে। আগের দিন ফিলিং স্টেশন পুলিশের সাথে যোগাযোগ করে তাদের উপস্থিতি নিশ্চিত করবে।
৫. ত্রিশাল উপজেলা ব্যতীত অন্য কোন উপজেলার শিল্প প্রতিষ্ঠান বা বৃহৎ খাতে তেল সরবরাহ করা যাবে না।
৬. ত্রিশাল উপজেলার শিল্প প্রতিষ্ঠান, ব্যাংক, মোবাইল টাওয়ার, কৃষি, মৎস্য ও অন্যান্য উৎপাদনমুখী খাতে তেল সরবরাহের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্যাগ অফিসার যৌক্তিকতা নিরূপণপূর্বক তেলের পরিমাণ নির্ধারণ করবেন। প্রয়োজনে উপজেলা প্রশাসনের পরামর্শ গ্রহণ করতে হবে।
৭. সরকারি ও জনগুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত যানবাহন তেল প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। উপজেলা প্রশাসন থেকে সেসব যানবাহনের আবেদনের প্রেক্ষিতে পাশ ইস্যু করা হবে।
৮. কোনো ফিলিং স্টেশনে বা গ্রাহক পর্যায়ে তেল মজুদদারির ঘটনা ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৯. প্রত্যেক ফিলিং স্টেশনে নিয়োজিত ট্যাগ অফিসারবৃন্দ তেল বিতরণ ও মজুদ নিয়মিত তদারকি করবেন। যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করবেন।
১০. মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার যানবাহন প্রয়োজন অনুসারে ত্রিশাল উপজেলাধীন ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করতে পারবে।
সর্বোপরি, ত্রিশাল উপজেলায় জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে ত্রিশাল উপজেলায় অবস্থিত সকল ফিলিং স্টেশন মালিক ও গ্রাহকবৃন্দের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।
জনস্বার্থেঃ উপজেলা প্রশাসন, ত্রিশাল, ময়মনসিংহ ।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬