বাউলদের অসাম্প্রদায়িক চিন্তাধারা আমাদের সমাজকে আলোকিত করে এবং একটি সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে —–সংস্কৃতি মন্ত্রী

Date:

spot_img

আলী আহসান রবি :

ঢাকা, ৮ এপ্রিল ২০২৬

আবহমান বাংলার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ও প্রগতিশীল ধারা হলো বাউল দর্শন। এই দর্শন মানুষের ভেতরের মানুষকে খোঁজার কথা বলে এবং মানবতা, ভালোবাসা ও সাম্যের বাণী ছড়িয়ে দেয়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা আয়োজিত “বাংলাদেশে বাউলদের অর্থ-সামাজিক জরিপ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী একথা বলেন।

মন্ত্রী শুরুতেই আয়োজক প্রতিষ্ঠান, গবেষক, শিল্পী এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই উদ্যোগ বাউল সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে সহায়তা করবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।

মন্ত্রী বলেন, বাউলরা আমাদের সমাজের সবচেয়ে প্রতিভাবান শিল্পীদের মধ্যে অন্যতম। তারা ধর্ম, বর্ণ ও শ্রেণিভেদ ভুলে মানুষে মানুষে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলার কথা বলে। তাদের এই অসাম্প্রদায়িক চিন্তাধারা আমাদের সমাজকে আলোকিত করে এবং একটি সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দেশের লোকসঙ্গীত ও লোকসংস্কৃতি নিয়ে গুরুত্বসহকারে কাজ করছে। বাউল গান ও বাউল দর্শন শুধু আমাদের ঐতিহ্যের অংশ নয়, এটি আমাদের সমাজকে মানবিক ও অসাম্প্রদায়িক করে গড়ে তুলতে সহায়তা করে।

মন্ত্রী বলেন, আমাদের পরিকল্পনা রয়েছে দেশের সকল বাউল শিল্পীদের নিয়ে একটি বৃহৎ জাতীয় অনুষ্ঠানের আয়োজন করার। সেখানে তাদের অভ্যর্থনা জানানো হবে এবং তাদের সৃজনশীলতাকে জাতীয়ভাবে তুলে ধরা হবে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, আমরা হারিয়ে যেতে বসা লোকসংস্কৃতির বিভিন্ন নিদর্শন সংরক্ষণে কাজ করছি। পুরনো গান, বাদ্যযন্ত্র, আচার-অনুষ্ঠান এসবকে নতুনভাবে সংরক্ষণ ও উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এই সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। এ প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যথাযথ গুরুত্বের সাথে নীতিনির্ধারণী পর্যায়ে বাউল ও লোকশিল্পীদের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

এ অনুষ্ঠানে বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ, সংশ্লিষ্ট গবেষক, ইউনেসকো ঢাকা অফিসের প্রধান ও প্রতিনিধি, বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, শিল্পী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...