মন্টিনিগ্রোতে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত

Date:

spot_img

সাবেক যুগোশ্লাভ প্রদেশ মন্টিনিগ্রোতে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (১২ আগস্ট) রাজধানী পডগোরিকার অদূরে কেন্দ্রীয় শহর সেটিনজেতে এই গুলিন ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

জানা গেছে সন্দেহভাজন বন্দুকধারী পারিবারিক কলহে জড়িত ছিলেন। ঘটনার সময় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের পাল্টা গুলিতে তিনিও নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, হামলাকারী নিজে গুলিবিদ্ধ হওয়ার আগে আশেপাশের পথচারীদের ওপর এলোপাথাড়ি গুলি চালান।এই মর্মান্তিক ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী দ্রিতান আবজোভিচ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে তিনি লিখেছেন, আমি মন্টিনিগ্রোর সব নাগরিককে নির্দোষ নিহতদের পরিবারের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। ’

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...