আলী আহসান রবি :
ঢাকা ০৭ এপ্রিল, ২০২৬
পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত Yao Wen.
আজ সংসদ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে চীনের রাষ্ট্রদূত মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। এসময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি উপস্থিত ছিলেন।
পানিসম্পদ মন্ত্রী এসময় বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পরে চীনা রাষ্ট্রদূতের আহ্বানে এই সৌজন্য সাক্ষাতে পরস্পরের সাথে কুশলাদি বিনিময় করেন।
Yao Wen বলেন, পানিসম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় চীন বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী।
বৈঠকের শুরুতে চীনের রাষ্ট্রদূত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬