কুমিল্লা তিতাসে বিয়ের প্রলোভনে তরুণীকে ধারাবাহিক ধর্ষণ, গোপন ভিডিও ছড়িয়ে চাঞ্চল্য—অভিযুক্ত বিদেশে পলাতক

Date:

spot_img

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলায় নারানদিয়া ইউনিয়ন তাড়িয়াকান্দি গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ, সেই ঘটনার গোপন ভিডিও ধারণ এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর অভিযুক্ত যুবক বিদেশে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তাড়িয়াকান্দি গ্রামের হানিফ ভূঁইয়ার ছেলে নুরনবী (১৮) প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে একই উপজেলার মানিককান্দি গ্রামের এক তরুণীকে (ছদ্মনাম: শাহনাজ) বিয়ের আশ্বাস দেয়। সেই আশ্বাসকে পুঁজি করে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় তাকে নির্জন স্থানে ও নিজ বাড়িতে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

আরও উদ্বেগজনক বিষয় হলো, এসব ঘটনার সময় গোপনে ভিডিও ও স্থিরচিত্র ধারণ করা হয়। প্রায় দুই বছর পর সেই আপত্তিকর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভুক্তভোগী মারাত্মক সামাজিক হেয়প্রতিপন্নতার শিকার হন এবং মানসিকভাবে ভেঙে পড়েন। প্রতিবাদ করলে তাকে শারীরিক নির্যাতনেরও মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
এ ঘটনায় তিতাস থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের এবং কুমিল্লার আদালতে পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় এক ইউপি সদস্যের মাধ্যমে এক লাখ টাকার রফাদফার প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার না করে বিদেশে পালিয়ে যেতে সহায়তার অভিযোগও উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে, যা নিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে।
অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে অভিযোগ সরাসরি অস্বীকার না করে বিষয়টিকে গুরুত্বহীনভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেছেন ভুক্তভোগী।
বর্তমানে ভুক্তভোগী ন্যায়বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ ছড়িয়ে পরে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...