পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ

Date:

spot_img

আলী আহসান রবি :

ঢাকা, ২৩ চৈত্র (৬ এপ্রিল):

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে South Asia Cooperative Environment Programme (SACEP)-এর মহাপরিচালক Norbu Wangchuk গতকাল ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে সদস্যভুক্ত দেশগুলোর বায়ু দূষণ ও পানি দূষণ রোধ, প্লাস্টিক কমানো, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বর্জ্য ব্যবস্থাপনা, ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্ত্রী SACEP-এর সঙ্গে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণের বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি আরো বলেন, সরকার বায়ুদূষণ, পানি দূষণ, শব্দদূষণ, সামুদ্রিক দূষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকারের ইশতেহার অনুযায়ী বছরে ৫ কোটি করে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। এক্ষেত্রে সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে।

SACEP-ভুক্ত দেশগুলোতে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন SACEP–এর মহাপরিচালক।

এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...