যুক্তরাজ্য থেকে দেশে এসে হাসিনাসহ কয়েকজনের বিরুদ্ধে গুম মামলা

Date:

spot_img

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যপ্রবাসী মো. মশিউর রহমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুম ও নির্যাতনের অভিযোগ দিয়েছেন।

সোমবার তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই অভিযোগ দেন। অভিযোগ করতে তিনি যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন বলে জানান।

মশিউর রহমান বলেন তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। তাঁর অভিযোগে শেখ হাসিনার পাশাপাশি ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি বেনজীর আহমেদের নাম রয়েছে। আরও কয়েকজনের বিরুদ্ধেও অভিযোগ দেওয়া হয়েছে। তাঁদের সবার নাম প্রকাশ করা হয়নি।

মশিউর রহমানের দাবি ২০১৩ সালে তাঁকে প্রথমবার গুম করা হয়। পরে ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি আবারও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে তুলে নেয়। তিনি বলেন এরপর ছয় মাস তাঁকে গুম করে রাখা হয় এবং নির্যাতন করা হয়।

তাঁর ভাষ্য অনুযায়ী ২০১৫ সালের ২৩ আগস্ট তাঁকে ডিবি হেফাজতে নেওয়া হয়। পরে আদালতে তুলে রিমান্ডে নেওয়া হয়। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়। কারামুক্তির পর একপর্যায়ে তিনি যুক্তরাজ্যে চলে যান।

মশিউর রহমান বলেন তিনি রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার। গুম ও নির্যাতনের কারণে এখন তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...