আহসান উল্লাহ খান, স্টাফ রিপোর্টারঃ
০৪/০৪/২০২৬ ইং
বাংলাদেশ স্কাউট ঢাকা জেলার সুনামধন্য একটি ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপ। দীর্ঘ ১১ বছর শেষ করে ১২ তম বছর অর্থাৎ এক যুগ পদার্পণ উজ্জাপন অনুষ্ঠান হয়েছে এপিবিএন স্কুল এন্ড কলেজ উত্তরা অডিটোরিয়ামে। সারাদিনব্যাপী স্কাউটের বিভিন্ন কার্যক্রম শেষে বিকেলে কেক কেটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎযাপিত হয় ১২তম বর্ষ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মো.সাজ্জাদুর রহমান ডিআইজি (প্রশাসন),
প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে ছিলেন দেশ বরেণ্য
সিআইপি হোসাইন আহমেদ রনি, চাঁদপুরের সদ্য বিদায়ী জেলা প্রশাসক ও উপ সচিব জনাব নাজমুল সরকার, পুলিশ সুপার স্নিগ্ধ আখতার এবং বাংলাদেশ স্কাউট এর পরিচালকসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ আবদুল হোসেন অধ্যক্ষ এপিবিএন স্কুল এন্ড কলেজ ও সহ সভাপতি এপিবিএন স্কাউট গ্রুপ উওরা।
আরও উপস্থিত ছিলেন মো রিয়াজুল ইসলাম সহ সভাপতি, এপিবিএন স্কাউট গ্রুপ। মো আহসান উল্লাহ খান, সহ সম্পাদক (সংগঠন), এপিবিএন স্কাউট গ্রুপ। খলিলুর রহমান সৈকত, সহ সম্পাদক (দপ্তর), এপিবিএন স্কাউট গ্রুপ।
বি এম আলিফ, সহ সম্পাদক (প্রোগ্রাম), এপিবিএন স্কাউট গ্রুপ। সহ বিভিন্ন স্তরের স্কাউট, রোভার স্কাউট, লিডার, প্রাক্তন স্কাউট ও অবিভাবক বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬